সুদমুক্ত ঋণ
আমানাহ প্রজেক্ট
আমানাহ প্রজেক্ট
সুদ বা রিবা-মুক্ত আর্থিক লেনদেনই হলো হালাল উপার্জনের ভিত্তি। ইসলামে একে ‘করজে হাসানা’ বলা হয়, যেখানে কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই শুধুমাত্র আসলের ভিত্তিতে ঋণ দেওয়া হয়। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো সেই সব ব্যক্তিদের পাশে দাঁড়ানো যারা জীবনের কঠিন আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন। আমরা সুদবিহীন ঋণ প্রদানের মাধ্যমে মানুষকে আর্থিক সহযোগিতা করি যাতে তারা সুদের চাপ ছাড়াই পুনরায় ঘুরে দাঁড়াতে পারে এবং স্বাবলম্বী হতে পারে।
- অনুদানের খাত:
- সাধারণ অনুদান, সাদাকায়ে জারিয়া
- জরুরি সহযোগিতা
- আবেদনের খাত:
- জরুরী ব্যবসায়িক সহায়তা
- জরুরি চিকিৎসা ও শিক্ষা
আপনার অনুদান প্রদান করুন
লাইফস্প্রিং ফাউন্ডেশন আপনার অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত করে ।
অনুদান তহবিলসমূহ
সাধারণ তহবিল
জীবন বাঁচাতে এবং আর্তমানবতার সেবায় যেকোনো জরুরি প্রয়োজনে এই তহবিল ব্যবহৃত হয়।
- খাদ্য, বস্ত্র এবং মৌলিক চাহিদা পূরণ।
- সংকটময় মুহূর্তে দ্রুত মানবিক সহায়তা
- জীবনযাত্রার মান উন্নয়নে
শিক্ষা তহবিল
অভাব যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে বাধা হয়ে না দাঁড়ায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।
- সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা
- বৃত্তি ও শিক্ষা উপকরণ, স্কুলের বেতন সরবরাহ
- কারিগরি ও উচ্চশিক্ষার সুযোগ তৈরি
চিকিৎসা তহবিল
অসুস্থতায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ হবে না—এই অঙ্গীকার নিয়ে আমরা কাজ করি।
- দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা
- রোগীদের চেকআপ এবং ঔষধ সরবরাহ।
- জরুরি অস্ত্রোপচারে আর্থিক সহায়তা
জরুরি ত্রাণ তহবিল
প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক বিপদে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অগ্রাধিকার।
- বন্যা, সাইক্লোন বা অগ্নিকাণ্ডে সহায়তা
- ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং জীবিকা উন্নয়ন
- ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল ও গরম কাপড় সরবরাহ






